শেখা থেকে
উপার্জনের পথে
From learning
to earning

শিক্ষার আসল সাফল্য শুধু পরীক্ষায় পাস করা নয়। আসল সাফল্য এমন মানুষ গড়া, যে চিন্তা করতে পারে, সমস্যার সমাধান করতে পারে, আয় করতে পারে এবং আত্মনির্ভর হয়ে সমাজে ভালো অবদান রাখে। The real success of education is not just passing exams. It is raising a person who can think, solve problems, earn, and stand on their own while giving something good back to society.

  1. LLearnশেখা
  2. UUnderstandবোঝা
  3. PPracticeঅনুশীলন
  4. CCreateসৃষ্টি
  5. EEarnউপার্জন
৩ ঘণ্টা3 hoursপ্রতিদিন বাড়িতে শেখা, শুক্রবার ছুটিof learning at home each day, Friday off
৪ – ১৮ বছরAges 4–18ধাপে ধাপে এক লম্বা যাত্রাone long journey, step by step
৯৬টি বই96 books১০০টি বিশ্বসেরা বইয়ের তালিকা থেকে, ১০–১৮ বছরেfrom a list of 100 world bestsellers, ages 10–18

কেন LUPCEWhy LUPCE

AI, অটোমেশন আর দ্রুত বদলে যাওয়া কাজের বাজারে শুধু পরীক্ষাকেন্দ্রিক শিক্ষা আর যথেষ্ট নয়। With AI, automation and a fast-changing job market, exam-only education is no longer enough.

LUPCE-এর শিক্ষা-প্রোগ্রাম Lupce8Teen ৪ থেকে ১৮ বছর পর্যন্ত ধারাবাহিকভাবে শিশুকে গড়ে তোলে, যাতে সে জ্ঞানকে দক্ষতা, সৃজনশীলতা, নৈতিকতা ও আয়ে রূপ দিতে পারে। Lupce8Teen, LUPCE's learning programme, grows a child steadily from age 4 to 18, so they can turn knowledge into skill, creativity, good character and income.

পরিবারই প্রথম শিক্ষালয়Family is the first classroom

LUPCE আলাদা কোনো স্কুল নয়। যেকোনো স্কুল বা মাদ্রাসার শিক্ষার্থী বাড়িতে মা-বাবার চোখের সামনে LUPCE-এ শিখতে পারে।LUPCE is not another school. A student of any school or madrasa can learn with LUPCE at home, in front of their parents.

মুখস্থ নয়, ব্যবহারUse it, don't memorise it

শিশু নিজের বাক্য বানিয়ে ইংরেজিতে কথা বলে, পরিবারের সামনে ও মঞ্চে নিজেকে উপস্থাপন করে। কোনো পরীক্ষার ভয় নেই।Children build their own English sentences, speak with family and present themselves on stage. No exam pressure.

শেখা থেকে উপার্জনFrom learning to earning

১৮ বছরে পৌঁছে শিক্ষার্থী উচ্চশিক্ষা, চাকরি, উদ্যোক্তা হওয়া বা যেকোনো বৈধ পেশায় আয়ের জন্য প্রস্তুত থাকবে।By 18, students are ready for higher education, a job, their own business or any honest work that earns.

আমাদের শিক্ষা-প্রোগ্রামOur learning programme
Lupce8Teen

নামটির তিনটি অংশ, প্রতিটি অংশের আলাদা অর্থ।Three parts to the name, and each part means something.

LUPCEশেখার পাঁচ ধাপFive steps of learning
  1. LLearnশেখা
  2. UUnderstandবোঝা
  3. PPracticeঅনুশীলন
  4. CCreateসৃষ্টি
  5. EEarnউপার্জন

এই পাঁচটি ধাপই একজন শিক্ষার্থীর স্বাভাবিক শেখার যাত্রা। শেষ লক্ষ্য:These five steps are a learner's natural journey. The final aim:

  1. Knowledgeজ্ঞান
  2. Skillদক্ষতা
  3. Real Workবাস্তব কাজ
  4. Portfolioকাজের নমুনা
  5. Incomeআয়
  6. Self-Relianceআত্মনির্ভরতা
8মূল দক্ষতাCore learning areas

শিক্ষার আটটি মূল দক্ষতা-ক্ষেত্র, যার মধ্য দিয়ে শিক্ষার্থী পূর্ণ মানুষ হয়ে ওঠে।Eight core areas through which a learner grows into a whole person.

  • Character Buildingচরিত্র গঠন
  • Academic Excellenceপড়ালেখায় উৎকর্ষ
  • Communication Skillsযোগাযোগ দক্ষতা
  • Technology Skillsপ্রযুক্তি দক্ষতা
  • Artificial Intelligence (AI)কৃত্রিম বুদ্ধিমত্তা
  • Financial Literacyঅর্থ-জ্ঞান
  • Leadership & Collaborationনেতৃত্ব ও দলগত কাজ
  • Entrepreneurshipউদ্যোক্তা হওয়া
Teen১৮ বছর পর্যন্তUp to age 18

১৮ বছর পর্যন্ত পরিকল্পিত যাত্রাA planned journey up to 18

১৮ বছর পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী যেন উচ্চশিক্ষা ও কর্মজীবনের জন্য প্রস্তুত থাকে।So that the moment a student turns 18, they are ready for higher education and a career.

বয়সভিত্তিক যাত্রাটা দেখুনSee the journey by age

শেখার যাত্রাThe journey

নদীর মতো এক টানা পথ। শিশু যে বয়সেই যোগ দিক, প্রতি বছর এক ধাপ এগিয়ে যায়।One continuous path, like a river. Whatever age a child joins, they move one stage forward every year.

  1. ৪–৬4–6বছরyears

    মায়ের কাছে প্রথম পাঠFirst lessons with mother

    বাংলা, আরবি ও ইংরেজির বর্ণ, শব্দ আর ছোট বাক্য, মায়ের কোলে বসে।Letters, words and short sentences in Bangla, Arabic and English, learned at mother's side.

    এসো মায়ের কাছে শিখি“Come, learn with mother”
  2. ৬–৮6–8বছরyears

    গল্পে গল্পে ইংরেজিEnglish through stories

    প্রতি মাসে একটি গল্প, আরিফের সাথে। শোনা ও বলা ৭০%, পড়া ও লেখা ৩০%। সাথে কুরআন পড়া ও শব্দের অর্থ।One story a month, with Arif. 70% listening and speaking, 30% reading and writing. Plus Quran reading with word meanings.

    English Journey · Part A + B
  3. ৮–১০8–10বছরyears

    ভাবতে শেখাLearning to think

    ভেবে উত্তর দেওয়া, প্রশ্ন করা, যুক্তি যাচাই আর ভুল থেকে শেখা। পুরো কুরআনের বাংলা অর্থ।Thinking before answering, asking questions, weighing reasons and learning from mistakes. The whole Quran in Bangla.

    English Journey · Part C + D
  4. ১০–১৬10–16বছরyears

    বাস্তব জীবনের ইংরেজিReal-life English

    শোনা, বলা, পড়া, লেখা। ১৬ বছরের মধ্যে Advanced English ও IELTS প্রস্তুতি। প্রতি মাসে একটি আত্মউন্নয়নের বই।Listening, speaking, reading, writing. Advanced English and IELTS preparation by 16. One self-improvement book every month.

  5. ১৬–১৮16–18বছরyears

    নিজের পছন্দের স্কিলA skill of their own

    অনলাইন বা সরাসরি, একটি প্রধান স্কিল। সবার জন্য AI শেখা বাধ্যতামূলক।One main skill, online or in person. Learning AI is required for everyone.

  6. ১৮+18+লক্ষ্যgoal

    নিজের পায়ে দাঁড়ানোStanding on their own feet

    স্কিল দিয়ে কাজ শুরু, অথবা উচ্চশিক্ষা। পরিবার ও সমাজে আত্মনির্ভর একজন মানুষ।A career with their skill, or higher education. A self-reliant person in family and society.

আমাদের বইOur books

শিক্ষক ছাড়াই শিশু নিজে শিখতে পারে এমনভাবে লেখা। প্রতিটি গল্পের সাথে অডিও।Written so a child can learn without a tutor. Every story comes with audio.

এসো মায়ের কাছে শিখিCome, Learn with Mother

বয়স ৪–৬Age 4–6

বাংলা, আরবি, ইংরেজি: বর্ণ থেকে বাক্য।Bangla, Arabic, English: from letters to sentences.

English Journey
Part A

বয়স ৬–৭ · গল্প ০১–১২Age 6–7 · Story 01–12

পরিবারের সাথে প্রতিদিনের ইংরেজি।Everyday English with family.

✓ সম্পূর্ণ✓ Complete

English Journey
Part B

বয়স ৭–৮ · গল্প ১৩–২৪Age 7–8 · Story 13–24

স্কুল, সহপাঠী, ভ্রমণ: সবখানে ইংরেজি।English at school, with classmates, on journeys.

✓ সম্পূর্ণ✓ Complete

English Journey
Part C

বয়স ৮–৯ · গল্প ২৫–৩৬Age 8–9 · Story 25–36

মতামত, যুক্তি আর মঞ্চে উপস্থাপনা।Opinions, reasons and speaking on stage.

✓ সম্পূর্ণ✓ Complete

English Journey
Part D

বয়স ৯–১০ · গল্প ৩৭–৪৮Age 9–10 · Story 37–48

ভাবা, প্রশ্ন করা, যুক্তি ও ভুল থেকে শেখা।Thinking, questioning, reasoning, learning from mistakes.

✓ সম্পূর্ণ✓ Complete

English Journey
Part E

বয়স ১০–১১ · গল্প ৪৯ থেকেAge 10–11 · from Story 49

বড় হওয়া আরিফের নতুন যাত্রা।A new journey with an older Arif.

লেখা চলছেBeing written

নিজের ভাষায় কুরআন শিখিLearn the Quran in My Own Language

বয়স ৬–৮Age 6–8

কুরআনের আরবি শুদ্ধভাবে পড়া ও লেখা, সূরাগুলোর শব্দে শব্দে অর্থ, আর শিশুদের উপযোগী সূরার বাংলা অনুবাদ শেখা।Reading and writing the Quran's Arabic correctly, word-by-word meanings of the surahs, and child-friendly Bangla translations of the surahs.

নিজের ভাষায় কুরআন শিখিLearn the Quran in My Own Language

বয়স ৮–১০Age 8–10

পুরো কুরআনের বাংলা অনুবাদ পড়া ও শেখা, যাতে শিশু কুরআন থেকে নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে এবং দুনিয়া ও আখেরাতে সফল হতে পারে।Reading and learning the whole Quran in Bangla translation, so the child can make their own decisions from the Quran and succeed in this world and the Hereafter.

এক সপ্তাহে LUPCE যেভাবে চলেA week with LUPCE

শিশুর স্কুল বা মাদ্রাসা যেমন চলছে তেমনই চলবে। LUPCE যুক্ত হয় বাড়ির সময়ে।The child's school or madrasa carries on as usual. LUPCE fits into time at home.

প্রতিদিন ৩ ঘণ্টা3 hours a day

২ ঘণ্টা ইংরেজি, ১ ঘণ্টা কুরআন বা বই। প্রতি মাসের ১ তারিখে নতুন গল্প শুরু।2 hours of English, 1 hour of Quran or books. A new story begins on the 1st of every month.

অভিভাবকের টিকThe guardian's tick

মোবাইল অ্যাপে অভিভাবক লিখে রাখেন: আজ পড়েছে কি না, পেরেছে কি না।In a mobile app, the guardian notes whether the child studied today and whether they managed it.

শুক্রবারের উপস্থাপনাFriday presentations

গ্রাম বা ইউনিয়নের সব শিক্ষার্থী ও অভিভাবক একসাথে। শিশুরা সপ্তাহের পড়া সবার সামনে উপস্থাপন করে।Students and guardians of a village or union gather. Children present the week's learning in front of everyone.

শিক্ষকের মূল্যায়নThe teacher's review

সপ্তাহে একবার শিক্ষক নম্বর দেন। বছর শেষে শিক্ষার্থী পায় এক পাতার ফলাফল সনদ।A teacher gives a mark once a week. At year end, each student receives a one-page result certificate.

এক পরিবার, এক ফিOne family, one fee

একই পরিবারের ১ জন হোক বা ৫ জন, সবাই LUPCE-তে ভর্তি থাকলেও মাসিক ফি একটাই।Whether one child or five from the same family study with LUPCE, the family pays a single monthly fee.

ফি-এর পরিমাণ ভর্তির সময় জানানো হয়।The fee amount is shared at admission.

বিশ্বসেরা ১০০টি বইয়ের তালিকাA list of 100 world bestsellers

১০ থেকে ১৮ বছর, জীবন গড়ে ওঠার সবচেয়ে মূল্যবান এই ৮টি বছরে ইংরেজি ও স্কিলের পাশাপাশি প্রতি মাসে শিশুর হাতে তুলে দেওয়া হবে একটি করে বিশ্বসেরা (World Bestseller) আত্মোন্নয়নমূলক বই। বইগুলো ইংরেজিতে পড়িয়ে পৃথিবীর দূরদর্শী মানুষদের বাস্তব অভিজ্ঞতাগুলো ব্যবহারিকভাবে শেখানো হবে। ১০০টি বইয়ের তালিকা থেকে ৮ বছরে মোট ৯৬টি বই।From 10 to 18, the eight most precious years for shaping a life, every month alongside English and skills, each child is handed one world-bestselling self-improvement book. Read in English, these books teach, in a practical way, the real-life experiences of the world's most far-sighted people: 96 books over eight years, chosen from a list of 100.

প্রতিটি বই যেন একজন মহান মানুষের সাথে এক মাসের পথচলা। যাতে শিশু ছোটবেলা থেকেই বিশ্বের বিখ্যাত মানুষদের মতো নিজেকে গড়ে তুলতে পারে, এবং উদ্যোক্তা হয়ে পৃথিবীকে যেন নতুন পথ দেখাতে পারে।Each book is like a month-long walk beside a great person, so that from childhood a learner can shape themselves like the world's great people and, as an entrepreneur, show the world a new way.

অভিভাবকের প্রতিA note to parents

সন্তানকে স্বাধীনভাবে চিন্তা করতে শেখানTeach your child to think freely

আমাদের লক্ষ্য এমন মানুষ গড়া, যে নিজের বুদ্ধি, বিবেক ও অভিজ্ঞতা দিয়ে চিন্তা করে, সিদ্ধান্ত নেয় এবং স্বাধীনভাবে বাঁচে। Our aim is to raise people who think with their own mind, conscience and experience, make their own decisions and live freely.
  • শুধু কথা মানতে নয়, নিজে ভাবতে আর প্রশ্ন করতে শেখান। তার প্রশ্ন মন দিয়ে শুনুন।Don't only teach them to obey. Teach them to think and to ask, and listen carefully to their questions.

  • আপনার সাথে দ্বিমত করলে তাকে অবাধ্য ভাববেন না। প্রশ্ন আর যুক্তি থেকেই তার বিচারবোধ গড়ে ওঠে।If they disagree with you, don't call it disobedience. Their judgement grows through questions and reasons.

  • আপনার ভয় যেন তার জীবনের সীমা না হয়। আপনার অপূর্ণ স্বপ্ন পূরণের দায়ও তার নয়।Don't let your fears become the limits of their life. Your unfinished dreams are not theirs to carry.

  • শৃঙ্খলা, দায়িত্ববোধ আর অন্যের প্রতি সম্মান শেখান।Teach discipline, responsibility and respect for others.

  • ভুল করার এবং সেই ভুল থেকে শেখার সুযোগ দিন।Give them room to make mistakes, and to learn from them.

  • সব পথ আগে থেকে ঠিক করে দেবেন না। পথ বেছে নেওয়ার সাহস আর বিবেচনা তৈরি করে দিন।Don't decide every path for them in advance. Build the courage and judgement to choose their own.

  • অন্যের চিন্তা আর অভ্যাসের ছাঁচে তাকে গড়বেন না, পাঠ্যবইয়ের গণ্ডিতেও তাকে বেঁধে রাখবেন না। খোলা মনে জ্ঞান আহরণের সুযোগ করে দিন, যাতে সে পুরো পৃথিবী থেকে শিখতে পারে।Don't shape them in the mould of other people's thoughts and habits, and don't keep them inside the frame of school books. Give them the freedom to gather knowledge with an open mind, so they can learn from the whole world.

স্কিল ও AISkills & AI

১৬ থেকে ১৮ বছরে প্রত্যেক শিক্ষার্থী একটি প্রধান স্কিল শিখবে, যা দিয়ে সে আয় শুরু করতে পারবে। সবার জন্য AI শেখা বাধ্যতামূলক।From 16 to 18, every student learns one main skill they can earn with. Learning AI is required for all.

কোর্সের তালিকা শিগগিরই এখানে যোগ হবে।The course list will be added here soon.

LUPCE অ্যাপLUPCE apps

  • LUPCE Player: ইন্টারনেট ছাড়াই প্রতিটি গল্পের অডিও শোনা ও অনুশীলন।listen to and practise every story's audio, no internet needed.
  • L8 Guardian: অভিভাবকের প্রতিদিনের হিসাব।the guardian's daily record.
  • L8 Teacher: শিক্ষকের সাপ্তাহিক মূল্যায়ন।the teacher's weekly review.

অ্যাপগুলো অফলাইনে চলে, ইন্টারনেট পেলে নিজে থেকেই তথ্য পাঠায়।The apps work offline and send their data on their own whenever there's internet.

যোগাযোগContact

ভর্তি, বই বা যেকোনো প্রশ্নের জন্য ফোন বা WhatsApp করুন।Call or WhatsApp us about admission, books or anything else.

ফোন ও WhatsAppPhone & WhatsApp 01638-777950
ইমেইলEmail lupcehq@gmail.com
ঠিকানাAddress হাইমচর, চাঁদপুর, বাংলাদেশHaimchar, Chandpur, Bangladesh

আপনার সন্তানকে LUPCE-এ যুক্ত করতে চান?Want your child to join LUPCE?

একটি পরিবার থেকে ১ থেকে ৫ জন শিশু ভর্তি হতে পারে, মাসিক ফি একটাই।One family can enrol 1 to 5 children, for one monthly fee.

WhatsApp-এ কথা বলুনChat on WhatsApp 01638-777950